উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দুধল পীর সাহেব হুজুরের শোকবার্তা

0
109
air craft in bangladesh

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দুধল পীর সাহেব হুজুরের শোকবার্তা

বিসমিল্লাহির রাহমানির রাহীম
উত্তরার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থীসহ ১৬ জনের করুণ মৃত্যু ও শতাধিক মানুষের আহত হওয়ার মর্মান্তিক ঘটনায় দুধল দরবার শরীফের মুহতারাম পীর সাহেব আলহাজ্জ হযরত মাওঃ মুফতি শাহ মুহাঃ সাইফুল্লাহ সাহেব শোকবার্তা দিয়েছেন।
শোকবার্তায় তিনি বলেন, উত্তরায় বিমান আমরা গভীর শোক ও বেদনার সাথে অবগত হয়েছি যে, উত্তরার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থীসহ ১৬ জনের করুণ মৃত্যু ও শতাধিক মানুষের আহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন—আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ্‌ রাব্বুল আলামীন যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন, এই দোয়া করছি। আহতদের দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাদেরকে সবরে জামীল করার তাওফিক দান করুন। এটি শুধু একটি দুর্ঘটনা নয়, বরং জাতির জন্য এক বিরাট শোকাবহ মুহূর্ত।
আমরা দুধল দরবার শরীফের পক্ষ থেকে এই শোকাহত সময়ে দেশের সকল নাগরিক, শিক্ষক, ছাত্র এবং সংশ্লিষ্ট পরিবারগুলোর পাশে আছি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই—যেন আহতদের উন্নত চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে মানবিকভাবে দাঁড়ানো হয়।
“إنا لله وإنا إليه راجعون” (নিশ্চয় আমরা আল্লাহরই জন্য এবং নিশ্চয় তাঁরই দিকে প্রত্যাবর্তন করব)

SHARE
Previous articleমার্চ ফর গাজা